টাঙ্গাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও হেলপার নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে বাসের বেশ কয়েকজন যাত্রী। ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইলে হামিদপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহের দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিলো। ভোর ৬টার দিকে হামিদপুর এলাকায় পৌঁছলে ভূঞাপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ট্রাক হেলপারকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়।


























