টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে এক ব্যক্তি নিহত
- আপডেট সময় : ০৫:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৬৮২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে ঘাটাইলে বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে মধুপুরগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি’ অটোরিকশা চালক নিহত ও এক যাত্রী আহত হন। পরে পুলিশ খবর পেয়ে মরেহ উদ্ধার করে।
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। সকালে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেন রাজশাহী যাচ্ছিল। এসময় ট্রেনটি চন্দ্রদিঘলীয়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে রেল লাইনের উপর থাকা ওই অজ্ঞাত ব্যক্তির উপর দিয়ে চলে গেলে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
মানিকগঞ্জের শিবালয়ে ট্রাক চাপায় মোহাম্মদ এনামুল হক নামের এক আনসার সদস্য নিহত হয়েছে। রবিবার সকাল নয়টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডের পাশে ব্রীজে এ ঘটনা ঘটে।













