ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ে এক নাগরিক সংলাপ জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠিতে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি পৌরসভার আয়োজনে এ সংলাপের আয়োজন করা হয়।
ঝালকাঠি জেলার জেলা প্রশাসক মমিন উদ্দিন-এর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, ঝালকাঠির পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না।
সংলাপে বক্তারা ঝালকাঠি সদর পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং এর সম্ভাবনাময় সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।























