জামায়াতের ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন
- আপডেট সময় : ০৬:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৮৫৭ বার পড়া হয়েছে
জামায়াত সমর্থিত আইনজীবীদের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। ভোটগ্রহণকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা বিরাজ করে আদালতপাড়ায়।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগেই নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ। তাদের অভিযোগ, সম্পাদকীয় প্যানেলের ৯ প্রার্থীর মনোনয়ন পরিকল্পিতভাবে বাতিল করা হয়েছে।
ভোটের দিন সকাল থেকেই আইনজীবী ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন জামায়াতপন্থী আইনজীবীরা। বিপরীতে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের নেতাকর্মীরাও পাল্টা অবস্থান নেন। এদিকে নির্বাচন চলাকালে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই সংবাদকর্মী আহত হন। এবারের নির্বাচনে ২১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে একক প্রার্থী থাকায় ১২টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।



























