জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির স্মারকলিপি
ফজলে এলাহী মাকাম, জামালপুর
- আপডেট সময় : ০১:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
জামালপুরে ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা দলিল লেখক সমিতি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সংগঠনের নেতারা এ স্মারকলিপি প্রদান করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতি দলিলে ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল মুসাবিদার সুযোগ না দেওয়া এবং অনভিজ্ঞদের লাইসেন্স প্রদান বন্ধ করা।
এ সময় জেলা দলিল লেখক সমিতির সভাপতি আরজু আকন্দ, সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।






















