চাঁদপুরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চাঁদপুরের হাজীগঞ্জ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমূড়া মুন্সী বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ও পুলিশ পরিদর্শক তদন্ত রাজিব শর্মা। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, রাস্তার পাশে হাত-পা বাঁধা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

























