০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

চরাঞ্চলবাসীকে বাঁচানোর বোট আজ অবহেলায় ধ্বংসের পথে

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১৫৫১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খোলা আকাশের নিচে পড়ে আছে বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগে চরাঞ্চলের মানুষকে উদ্ধারের জন্য আনা মাল্টিপারপাস রেসকিউ বোট। কোনটি নদীর তীরে, কোনটা ফসলি জমিতে। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে এবং চুরি যাচ্ছে এর মূল্যবান যন্ত্রাংশ। যে বোট মানুষকে উদ্ধারের জন্য আনা হয়েছিলো, সেই বোটগুলোই এখন উদ্ধারের অপেক্ষায়। এলাকাবাসীর মহলের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের চরম গাফিলতিতেই নষ্ট হচ্ছে সরকারের কয়েক কোটি টাকার সম্পদ।

ফরিদপুরের চরাঞ্চলের মানুষকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগকালে দ্রুত উদ্ধার ও জরুরি সহায়তার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ২০২২ এবং ২৩ সালে ৩টি আধুনিক মাল্টিপারপাস রেসকিউ বোট বরাদ্দ দেয়।

যার মধ্যে দুটি বোট পড়ে আছে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নে এবং অন্যটি রয়েছে জেলার চরভদ্রাসন উপজেলায়। রক্ষণাবেক্ষণ ও চরম উদাসীনতায় ৩টি বোটই এখন অচল। কোনোটি পড়ে আছে নদীর পাড়ে, কোনোটি আবার আটকে আছে ফসলি জমিতে।

স্থানীয়দের অভিযোগ, কোটি টাকা মূল্যের এই বোটগুলো এখন পর্যন্ত চরাঞ্চলবাসীর দুর্যোগকালে কোনো কাজেই আসেনি। উল্টো দীর্ঘদিন রোদ-বৃষ্টিতে খোলা আকাশের নিচে পড়ে থাকায় চুরি হয়ে যাচ্ছে এর মূল্যবান যন্ত্রাংশ।

জনগণের ট্যাক্সের টাকায় কেনা রাষ্ট্রীয় এমন মূল্যবান সম্পদ নষ্ট হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই অপচয়ের জন্য দায়ীদের চিহ্নিত করে দ্রুত জবাবদিহির আওতায় আনার দাবি তাদের।

এদিকে সরকারি এই বোটগুলোর এমন করুণ অবস্থার পেছনে নিজেদের কী দায় ছিল বা বোটগুলো কেন চালু করা হয়নি—তা নিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে গেলে, ক্যামেরার সামনে কথা বলতেই রাজি হননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

চলতি বর্ষা ও বন্যা মৌসুমে চরাঞ্চলবাসীর দুর্ভোগ লাঘবে ও জানমালের নিরাপত্তা রক্ষায়, রেসকিউ বোট ৩টি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে- এমন প্রত্যাশা ফরিদপুরবাসীর।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চরাঞ্চলবাসীকে বাঁচানোর বোট আজ অবহেলায় ধ্বংসের পথে

আপডেট সময় : ০৩:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬