চট্টগ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে দুবাইগামী টিকিট প্রত্যাশীরা
- আপডেট সময় : ০৭:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বিমান অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে দুবাইগামী টিকিট প্রত্যাশীরা। তাদের অভিযোগ- অন্যান্য দেশের মতো দুবাইতে ফ্লাইট চলাচল শুরু হলেও টিকেট পাচ্ছেন না তারা। বিমান কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বিষয়টির স্থায়ী সমাধান হচ্ছে না।
সকাল থেকে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বিমান বাংলাদেশের অফিসের সামনে জড়ো হন শত শত টিকেট প্রত্যাশী যাত্রী। কর্তৃপক্ষ জানায়, প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ কোন টিকেট দেয়া হবে না। টিকেট প্রত্যাশীদের রোববার যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশে অবস্থান করা প্রবাসীরা। এক পর্যায়ে অফিসের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসে রাস্তা ছেড়ে অফিসের সামনে অবস্থান নেন তারা। বলেন, ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় নির্ধারিত সময়ে কর্মস্থলে ফেরা নিয়ে সংশয়ে রয়েছেন তারা।

























