চট্টগ্রামের টেরীবাজারে ভারত থেকে আমদানি করা পণ্যে শুল্ক ফাঁকির অভিযোগ
- আপডেট সময় : ০৪:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৫১৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের টেরীবাজারে একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। মঙ্গলবার রাতে বধূয়া ফ্যাশন নামে একটি দোকানে আমদানি করা ভারতীয় কাপড়ের নথিপত্র যাচাই করে শুল্ক ফাঁকির অভিযোগে ওই দোকানের কাপড় নিয়ে যেতে চাইলে টেরীবাজারের বিভিন্ন দোকানের শতশত ব্যবসায়ী ও কর্মচারী জড়ো হন।
এ সময় তারা বিক্ষোভ শুরু করেন। টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান জানান, বধুয়া ফ্যাশন নামে একটি দোকানে মঙ্গলবার সন্ধ্যায় কিছু কাপড় আসলে কোস্ট গার্ড এসে এগুলো অবৈধ দাবি করে। তখন দোকান মালিক কাগজপত্র দেখান। এরপর কোস্ট গার্ড কাপড় নিয়ে যেতে চায়। তখন ব্যবসায়ী নেতারা জানান, রাজস্ব না দেওয়ার বিষয় থাকলে কাস্টমস এসে চেক করবে এবং কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেবে। এরপর কোস্ট গার্ডের সদস্যরা চলে যান। কোস্টগার্ডের অভিযান চলাকালে পুরো টেরিবাজার এলাকার রাস্তায় নেমে বিক্ষোভ করতে দেখা যায় ব্যবসায়ীদের।

























