গ্রামীণ টেলিকম ট্রাস্টে নিয়োগ, দ্রুত করুন অনলাইন আবেদন
- আপডেট সময় : ০১:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গ্রামীণ টেলিকম ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ইতোমধ্যে গত ৩১ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। তবে আবেদনের শেষ সময় ১৩ সেপ্টেম্বর ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ টেলিকম ট্রাস্ট
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: এইচআর
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: উল্লেখ নেই
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে এইচআরএম (HRM) বা সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া বাংলা (বিজয়) ও ইংরেজি ভাষায় টাইপিংয়ে দক্ষতা প্রয়োজন। একই সঙ্গে মাইক্রোসফট এক্সেলে ভালো দক্ষতা থাকতে হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও উৎসব বোনাস।
এ ছাড়া জীবন ও স্বাস্থ্য বিমার সুবিধাও রয়েছে। পাশাপাশি মোবাইল বিল দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে বিডিজবসের এই লিংকে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬।
তাই যোগ্য ও আগ্রহী প্রার্থীদের শেষ সময়ের অপেক্ষা না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।


























