১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৫১০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এ জার্মানির জনপ্রিয় ক্যাফে চেইন ‘বারোক ক্যাফের’ নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত ২৪ আগস্ট হাউজ ৯/বি, ৫১/৫৩ রোড, গুলশান-২ এ নতুন এই আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারোক ক্যাফে চেইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যানেট এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বাদল আহমেদ।

বারোক ক্যাফের ব্যবস্থাপনা পরিচালক বাদল আহমেদ বলেন, ‘ইউরোপীয় ঐতিহ্যবাহী ও আধুনিক ক্যাফে সংস্কৃতির সমন্বয়ে সাজানো হয়েছে নতুন এই আউটলেটটি। এখানে মনোরম পরিবেশে গ্রাহকদের জন্য থাকছে বিশ্বমানের কফি, ভিন্নধর্মী খাবার।

তিনি আরও বলেন, ‘বারোক ক্যাফে শুধু প্রিমিয়াম খাবারের জন্য নয়, বরং গ্রাহকদের জন্য একটি অনন্য লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করবে। ভবিষ্যতে আমাদের আরও কয়েকটি আউটলেটের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পাশাপাশি মুনাফার একটি অংশ মানবিক ও সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ক্যাফেতে বিশ্বমানের খাবারের পাশাপাশি পারিবারিক অনুষ্ঠান ও জন্মদিনের পার্টি আয়োজনের সুবিধা এবং কর্পোরেট মিটিংয়ের ব্যবস্থাও রয়েছে। ফলে ব্যক্তিগত আয়োজনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকছে।

ঢাকার অভিজাত এলাকায় নতুন এই আউটলেটের যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্যাফে সংস্কৃতিতে আরও একটি নতুন মাত্রা যুক্ত হলো।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন

আপডেট সময় : ০৪:৩৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬