খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৮২৩ বার পড়া হয়েছে
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে তিলে তিলে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানববন্ধনে তিনি এ তথ্য জানান। এসময় মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে পুনরায় রক্তক্ষরণ শুরু হয়েছে। এর জন্য সরকারকে দায়ি করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার লিভার সিরোসিস কারাগারে থাকতেই শুরু হয়েছে। সরকারের অবহেলায় তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে গেছে বলে অভিযোগ করেন তিনি। গত ২৬ দিন ধরে খালেদা জিয়া আইসিইউতে আছেন উল্লেখ করে দ্রুত তার বিদেশে চিকিৎসার দাবি জানান তিনি। এসময় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যানসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

















