কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি প্রতিরোধে তা ব্যর্থ হয়। তবে, ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের ফেরত নেয়নি বিএসএফ।
ভোর ৬টা থেকে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে ওই চেষ্টা সফল হয়নি। ঘটনার পর বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি জানায়, বৈঠকে বিএসএফ পুশইনের ঘটনা অস্বীকার করে তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে ওই ৯ জন। তবে, তাদের ফিরিয়ে দিতে বিএসএফ এর সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি।





















