কুমারখালী নির্মাণাধীন পয়োনিষ্কাশন ড্রেন এখন ভোগান্তির কারণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার অর্ধলক্ষ মানুষের জন্য ৪০ কোটি টাকা ব্যয়ে পয়োঃনিষ্কাশনের জন্য নির্মাণাধীন ড্রেনটি এখন ভোগান্তির আরেক নাম। সম্প্রতি ড্রেনের খুঁড়ে রাখা গর্তে পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ড্রেন নির্মাণের জন্য খুঁড়ে রাখা গর্তের কারণে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।
পৌর প্রশাসন বলছে, কুমারখালী পৌরসভায় পর্যাপ্ত জনবল না থাকায় এই অচলাবস্থা। সংশ্লিষ্ট দপ্তর জানায়, কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় পয়োঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে আইইউজিআইপি প্রকল্পের আওতায় ড্রেন নির্মাণের কাজ শুরু হয় ২০২৪ সালের মে মাসে। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ ড্রেন নির্মাণের জন্য ৪টি প্যাকেজে মোট ব্যয় ধরা হয় ৪০ কোটি টাকা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজের ধীর গতির ফলে বেড়েছে পৌর এলাকায় চলাচলকারী সাধারণ মানুষের ভোগান্তি। তাই দ্রুত ড্রেনের কাজ সম্পন্ন করার দাবি ভুক্তভোগীদের।



























