আনারের মেয়ে ডরিনকে নেওয়া হচ্ছে কলকাতায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / ২১৮৩ বার পড়া হয়েছে
কলকাতার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা মাংস খন্ড এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ কিনা তা নিশ্চিত করতে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় ডাকা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ এ তথ্য জানান। এমপি আজীম হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে তার নেতৃত্বাধীন ৩ সদস্যের একটি গোয়েন্দা দল কলকাতায় অবস্থান করছে। ডিবি প্রধান বলেন, এমপি আজীমের পরিবারের কাউকে কলকাতায় নিয়ে আসা ছাড়া দ্রুততম সময়ে লাশ শনাক্তকরণ সম্ভব নয়। তার মেয়ে ডরিনকে ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। তিনি আরও বলেন, মরদেহের খণ্ডিতাংশ সংসদ সদস্য আনারের কী না, তা ডিএনএ পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। এজন্য পরিবারের সদস্যদের প্রয়োজন।

























