০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫২২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের আগস্টে দেশে ৭০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩৬ জন। নিহতদের মধ্যে পাঁচজন বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে এবং একজন বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) প্রকাশিত মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিএনপি-বিএনপি সংঘর্ষে নিহত ৫

প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে বিএনপি-বিএনপি সংঘর্ষের পাঁচটি ঘটনায় পাঁচজন নিহত ও ১৫২ জন আহত হয়েছেন। বিএনপি-জামায়াত সংঘর্ষের একটি ঘটনায় একজন নিহত এবং ২৩৩ জন আহত হন।

এ ছাড়া রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার ১৩টি ঘটনায় ৬১ জন আহত ও আটজন আটক হয়েছেন।

সাংবাদিক নির্যাতনের ৩২ ঘটনা

আগস্টে সাংবাদিক নির্যাতনের ৩২টি ঘটনায় ৪৫ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। তাদের মধ্যে ২৬ জন আহত, ছয়জন লাঞ্ছিত, সাতজন হুমকির শিকার এবং পাঁচজন আটক হয়েছেন।

মতপ্রকাশের স্বাধীনতা-সংক্রান্ত আটটি ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় আটটি মামলা হয়েছে এবং ১১ জনকে আসামি করা হয়েছে।

মব সহিংসতায় নিহত ২৮

এইচআরএসএসের প্রতিবেদনে আরও বলা হয়, আগস্টে ৫৩টি মব সহিংসতার ঘটনায় ২৮ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন। একই সময়ে ৮২টি ঘটনায় ৮৭টি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়েছে।

সীমান্ত পরিস্থিতিতে ভারত সীমান্তে আটটি ঘটনায় দুজন নিহত, একজন আহত ও পাঁচজন আটক হয়েছেন। মিয়ানমার সীমান্তে তিনটি ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

শ্রমিক ও নারী-শিশু নির্যাতন

আগস্টে কারাগারে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কয়েদি এবং পাঁচজন হাজতি ছিলেন।

শ্রমিক নির্যাতনের ৮৪টি ঘটনায় ১৯ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। এ ছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আরও ৬৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নারী ও কন্যাশিশু নির্যাতনের ২৪৯টি ঘটনা নথিভুক্ত করেছে এইচআরএসএস। এর মধ্যে ৭৯ জন ধর্ষণের শিকার, ১৮ জন গণধর্ষণের শিকার এবং ৯৩ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। একই সময়ে ২৮২ শিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ৭৭ শিশু নিহত এবং ২০৫ শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।

গ্রেপ্তার ১২ হাজারের বেশি

প্রতিবেদন অনুযায়ী, আগস্টে ৬২টি মামলায় ১ হাজার ১২৫ জন নামীয় এবং প্রায় ২ হাজার ২০৯ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ছাড়া ১৬২টি ঘটনায় ১২ হাজার ৮২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১২ হাজার ৩৫৪ জনের বেশি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬

আপডেট সময় : ০৩:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬