অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে হাসান মাহমুদের ৪ উইকেট
- আপডেট সময় : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন হাসান মাহমুদ। চার উইকেট শিকার করলেও বাংলাদেশকে লিড নেওয়া থেকে আটকাতে পারেননি তিনি। মেহেদী হাসান মিরাজের অপরাজিত ১০৯ রানের পরও বাংলাদেশের ২৬৩ রানের জবাবে ৩৫৫ রান তুলেছে স্বাগতিকরা।
ডারউইনে ম্যাচের দ্বিতীয় দিন ২ উইকেটে ৫১ রান নিয়ে ব্যাটিং শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। প্রথম দিনের পর দ্বিতীয় দিনও আক্রমণাত্মক বোলিং করেন হাসান মাহমুদ। তিনি জশ ফিলিপ, কার্টিস প্যাটারসন, কোরে রকিচ্চিলি ও স্যাম কনস্টাসকে ফিরিয়ে ১৯ ওভারে ৪২ রানে ৪ উইকেট নেন।
বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। এছাড়া এবাদত হোসেন ও খালেদ আহমেদ একটি করে উইকেট পান। অস্ট্রেলিয়া একাদশের হয়ে সর্বোচ্চ ১৩০ রান করেন টিগু উইলি। এছাড়া জ্যাক ডোরান ৭৬, কার্টিস প্যাটারসন ৫৩ এবং জ্যাক ক্লেটন ৪৮ রান করেন।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ অপরাজিত ১০৯ রান করলেও অন্য কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। অফ স্পিনার কোরে রকিচ্চিলি বাংলাদেশের বাকি ব্যাটারদের চাপে রাখেন।
৩৫৫ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেমে দিন শেষ করেছে বাংলাদেশ। ১৯ রান তুলতেই দুই ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হকের উইকেট হারিয়েছে সফরকারীরা। দুজনই ৬ রান করে আউট হন। তানজিদ হাসান তামিম ৭ রানে অপরাজিত আছেন। এখনও ৭৩ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।






















