অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় দুর্ভোগে কুষ্টিয়া পৌরবাসী
- আপডেট সময় : ০৬:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৫১৯ বার পড়া হয়েছে
সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনা না থাকা, রাস্তাঘাটে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখা এবং জনবসতী এলাকায় ময়লার ডাম্পিং করায় জীবন দুর্বিসহ হয়ে উঠেছে কুষ্টিয়া পৌরবাসীর। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও কর্তৃপক্ষের নেই কোনো মাথা ব্যথা। স্থানীয়দের দাবি, দ্রুত সমস্যা সমাধানের। অপরদিকে, পৌর কর্তৃপক্ষ দিয়েছে বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস।
প্রায় ৪৩ বর্গ কিলোমিটার আয়তনের প্রথম সারির পৌরসভা কুষ্টিয়া| এই পৌরসভায় বসবাস করেন সোয়া দুই লাখের বেশি মানুষ| কিন্তু এ নগরীতে নেই আবর্জনা রাখার সুনির্দিষ্ট ব্যবস্থাপনা। অপরদিকে, পৌর কর্তৃপক্ষ নিয়মিত আবর্জনা পরিস্কার না করায় দুর্গন্ধ ছড়িয়ে স্থানীয়দের জীবন করে তুলেছে দুর্বিসহ।
ময়লা আবর্জনার কারণে পৌরসভা এলাকায় জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। মশামাছি বেড়ে রোগবালাই হওয়ার পাশাপাশি বৃষ্টির পানিতে ময়লা ছড়িয়ে পড়ছে রাস্তায়।
এমন বেহাল অবস্থার মধ্যেই পৌরসভা কর্তৃপক্ষ শোনাচ্ছে আশ্বাসের বাণী। জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত ময়লার ডাংম্পিং সরিয়ে নেয়ার কথা জানান প্রধান নির্বাহী কর্মকর্তা।
আশ্বাস নয়, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি পৌরবাসীদের।






















