২৩ জুন আইনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টা করলে ছাড় নয় : র্যাব-২
- আপডেট সময় : ০৫:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১৬০২ বার পড়া হয়েছে
২৩ তারিখকে কেন্দ্র করে যদি কেউ অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তারই ঝুঁকির মধ্যে পড়বে বলে হুশিয়ারি দিয়েছেন রেব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।
মোহাম্মদপুরে রেব-২ কার্যালয়ে ৫ ছিনতাই কারী গ্রেফতার প্রসঙ্গে করা সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেলকে অস্ত্রসহ গ্রেফতার করে রেব। তার দেয়া তথ্য মতে আরো দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে গ্রেফতার করে রেব। পরে আরো দুই জনকে গ্রেফতারের কথা জানায় রেব-২ এর অধিনায়ক। গ্রেফতার হওয়া মাউরা সোহেলের নামে ছিনতাই চাঁদাবাজির ১৪ টি মামলা রয়েছে। এছাড়া অপর দুই আসামীর বিরুদ্ধে ১ টি করে মামলার কথা জানানো হয় র্যাব ২ এর পক্ষ থেকে। এ সময় ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যাবের পদক্ষেপ নিয়ে করা প্রশ্নের জবাবে র্যাব ২ এর অধিনায়ক বলেন, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় দেয়া হবে না।
























