হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রবীণ সাহিত্যিক বুদ্ধদেব গুহ পরোলোক গমন করেছে
- আপডেট সময় : ১১:৪০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রবীণ সাহিত্যিক বুদ্ধদেব গুহ পরোলোক গমন করেছে। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে রোববার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। গত ৩১ জুলাই থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। তবে এবার আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলো না তার। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছিল। এ ছাড়া তার লিভার ও কিডনিতেও সামান্য সমস্যা ছিল। বর্ষীয়ান সাহিত্যিক বুদ্ধদেব গুহ বহু কালজয়ী উপন্যাসের স্রষ্টা। তার উল্লেখযোগ্য লেখা— ‘জঙ্গল মহল’, ‘বাবলি’, ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘হলুদ বসন্ত’, ‘একটু উষ্ণতার জন্য’, ‘কুমুদিনী’, ‘খেলা যখন’, ‘চানঘরে গান’ সাহিত্যজগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।



























