হবিগঞ্জ, মাগুরা ও পাবনায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জ, মাগুরা ও পাবনায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে।
দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়ায় সিলেটগামী সাগরিকা পরিবহনের সাথে মাধবপুরগামী একটি সিএনজি অটোরিকসার সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। পরে, চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা যায়।
মাগুরার শালিখায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হয়েছে।
পাবনার চাটমোহরে সিএনজি চালিত আটো রিকসা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে।



























