স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের পরই হারের স্বাদ পেলো চ্যাম্পিয়ন বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের পরই হারের স্বাদ পেলো চ্যাম্পিয়ন বার্সেলোনা। আলাভেসের কাছে ১-০ গোলে হেরেছে কাতালান জায়ান্টরা।
আলাভেসের মাঠে রবার্ট লেভানডোভস্কি, দানি ওলমোদের নিয়ে সাজানো আক্রমণ থেকেও গোলের দেখা পায়নি বার্সা। ম্যাচজুড়ে একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি বার্সা। প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন আলাভেসের ইব্রাহিম দিয়াবাতে। সেই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও কার্যকর ফুটবল খেলতে পারেনি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লিগে টানা ১১ জয়ের পর এই ম্যাচে এসে হারলো বার্সেলোনা। চলতি মৌসুমে এটি তাদের পঞ্চম হার। এল-ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছিল কাতালানরা।


























