স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন বার্সেলোনা
- আপডেট সময় : ০৩:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগার ২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। মৌসুমের শেষ এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে ২৯তম লিগ শিরোপা জিতলো কালাতান ক্লাবটি। দলের হয়ে একটি করে গোল করেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস।
ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোতে আধিপত্য ছিল বার্সেলোনারই। ম্যাচের ৯ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। তার নয় মিনিট পরই আবারও আঘাত হানে বার্সা। ওলমোর দারুণ এক ব্যাক ফ্লিক থেকে জালের ঠিকানা খুঁজে নেন ফেরান তোরেস। পরে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। তবে প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় সফরকারীদের ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। ৩৫ ম্যাচে ৩০ জয়ে বার্সেলোনার পয়েন্ট ৯১। সমান ম্যাচে ২৪ জয়ে রিয়ালের পয়েন্ট ৭৭। পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভিয়ারিয়াল ও অ্যাথলেটিলো মাদ্রিদ।

























