সৌদি থেকে এক লাখ টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরের পৌঁছবে ৫ মে
- আপডেট সময় : ০৪:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আগামী ৫ মে সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল দেশে পৌঁছানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসি জানিয়েছে, এমটি নাইনেমিয়া জাহাজটি অপরিশোধিত তেল বহন করছে এবং এটি ইতোমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে। জাহাজটি ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।’
জানা গেছে, জাহাজটি ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত উপকূলীয় এলাকা অতিক্রম করে এবং হরমুজ প্রণালীর যুদ্ধাঞ্চল এড়িয়ে আরব সাগরের নিরাপদ এলাকায় পৌঁছে বর্তমানে বঙ্গোপসাগরের পথে রয়েছে। জাহাজটি সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকাল ৬টায় যাত্রা শুরু করে। তার আগে রাতভর এতে তেল লোড করা হয়।
ইআরএল প্রধান জানান, আরও একটি জাহাজ ‘নর্ডিকস পলাক্স’ যেটিতে ১ লাখ টন অপরিশোধিত তেল রয়েছে, সেটি হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকার কারণে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে।
প্রসঙ্গত, সৌদি আরব থেকে এই চালান পৌঁছালে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড….ইআরএল পুনরায় কার্যক্রম শুরু করবে। পরিশোধিত তেলের সংকটে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।























