০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ২৯ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১৫৫১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার (৩০ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লিও ওরফে লুসি, সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এবং খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহের মৃত্যু হয়। ওই ঘটনায় প্রথমে রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমান শাহের মৃত্যুর ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন তার মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন।

মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারে আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যার অভিযোগ করা হয়।

১৯৯৬ সালে বাসায় মিলেছিল মরদেহ

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে নিথর অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সালমান শাহের পরিবার শুরু থেকেই তার মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে। দীর্ঘ সময় পর বিষয়টি হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্তের আওতায় আসে।

ডন গ্রেপ্তার ও রিমান্ড

এ মামলার অন্যতম আসামি আশরাফুল হক ডনকে গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১২ আগস্ট ডনের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। পরে ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা মহানগর দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের রিমান্ড আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এখন আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সালমান শাহ হত্যা মামলায় ২৯ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

আপডেট সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬