০২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

সাভারের ওসিসহ বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার, পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

সাদ্দাম হোসেন, সাভার:
  • আপডেট সময় : ১১:২৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৬২৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভার মডেল থানায় দীর্ঘ তিন মাসেরও অধিক সময় ওসি না থাকায় আইনি সেবা পেতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সাভার থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. সাইফুল আলমকে। যোগদানের পরপরই একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াতে থাকেন। শুধু সাভার মডেল থানার ওসি সাইফুল আলমই নন, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের আইজিপি, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অযৌক্তিক ও মনগড়া’ অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও কর্মকর্তাদের মনোবল দুর্বল করার এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে যে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অতীত সরকারের সহযোগী হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছেন। যাচাই-বাছাইহীন, কাল্পনিক ও মনগড়া তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে কোনো পুলিশ কর্মকর্তার নতুন পদায়নের পরপরই তাকে লক্ষ্য করে এ ধরনের অপপ্রচার আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন বা নির্যাতনের মতো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কেবল বিগত সরকারের আমলে চাকরি করার অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি বলছে, দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি নষ্ট ,বাহিনীর মনোবল দূর্বল করে বিশৃংখলা তৈরীসহ আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে কুচক্রী মহলের অপচেষ্টা হিসাবে এসব মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে।

বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, পুলিশ বাহিনীকে অকার্যকর এবং মনোবল দুর্বল করার উদ্দেশ্যে মানহানিকর প্রচারণা ও মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পুলিশের পেশাদারিত্ব রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। পুলিশ এসোসিয়েশনের বিবৃতির সাথে পুলিশ হেডকোয়ার্টার ও ডিএমপি হেডকোয়ার্টার একাত্বতা প্রকাশ করেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাভারের ওসিসহ বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার, পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

আপডেট সময় : ১১:২৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬