০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মহিউদ্দিন সোহেল, শেরপুর
  • আপডেট সময় : ০৫:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৭০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫ আগস্টের কর্মসূচি পালনের চেষ্টার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১৪ আগস্ট গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও খাবার বিতরণের মতো কর্মসূচি পালনের চেষ্টা করেন। এসব ঘটনায় জড়িতদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেরপুর পৌর ছাত্রলীগের সহসভাপতি গৃর্দানারায়ণপুর বেপারীপাড়া মহল্লার খোকন ইসলাম (২০), সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউল ওরফে জুয়েল (৪৬), নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহেল রানা (২৫), রূপনারায়ণকুড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন (৩৫), ঝিনাইগাতী উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. আজাহার আলী (৩৬) এবং উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. মুসলিম উদ্দিন ওরফে আরাফাত (১৯)।

পুলিশ আরও জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পলাতক নেতাকর্মীরা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় রাতে মিছিল করে কয়েক দিন পর সেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। এসব কর্মকাণ্ড ঠেকাতে প্রতিরাতে অভিযান চালানো হচ্ছে।

শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিতরা গোপনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তবে পুলিশের তৎপরতার কারণে তারা এখন প্রধান সড়কে মিছিল করতে পারছে না। বিভিন্ন ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গত রাতে মিছিলের সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, কিছু ক্ষেত্রে শ্রমিক শ্রেণির মানুষ ও স্কুলপড়ুয়া ছেলেদের অর্থের বিনিময়ে মিছিলে যুক্ত করা হচ্ছে। ফলে প্রকৃত সংগঠকদের শনাক্ত করে আইনের আওতায় আনা কিছুটা কঠিন হচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬