শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ২৩০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকার আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য একটি ভার্চুয়াল অনুষ্ঠানে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান জানতে চেয়েছে।
সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ভারতের মাটিতে থেকে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করতে বাংলাদেশ কূটনৈতিকভাবে যোগাযোগ করেছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৫ আগস্ট দিল্লিভিত্তিক একটি অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি অংশ নিতে পারেন। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এ বিষয়ে ভারত সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা অবস্থান জানায়নি।


























