লালমনিরহাটে শুরু হয়েছে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব
- আপডেট সময় : ০৪:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
লালমনিরহাটে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলাকে ঘিরে বসেছে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব। ঘোড়দৌড়সহ নানা গ্রামীণ খেলায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন প্রতিযোগীরা, আর তা উপভোগ করতে ভিড় করেছেন লাখো দর্শক।
সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বৈশাখির জমকালো আয়োজন।এই উৎসবে ফিরে এসেছে যেন গ্রামবাংলার হারানো ঐতিহ্য।
বাটুল ছোড়া, চেংকু পেন্টি, রশি লাফ, চকোরচাল, ঘুড়ি উড়ানো, ভলিবল ও মোরগ লড়াইসহ বিভিন্ন খেলায় মুখর পুরো মেলা প্রাঙ্গণ।
তবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ঘোড়দৌড়। দূর-দূরান্ত থেকে আসা ঘোড়া ও আরোহীদের অংশগ্রহণে জমে ওঠে প্রতিযোগিতা। দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
নারী-শিশুসহ সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব পেয়েছে প্রাণ। লালমনিরহাট ছাড়াও আশপাশের জেলা থেকে আগত খেলোয়াড়দের উপস্থিতিতে আয়োজন হয়ে ওঠে আরও বর্ণিল। এতে খুশি খেলা পরিচালনা কমিটির কর্তা ব্যক্তিরা।
এই উৎসবের উদ্যোক্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারের অন্যতম প্রভাবশালী এই মন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে সরকার ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি চালু করেছে। গ্রামীণ খেলাধুলাকে ফিরিয়ে এনে খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা হবে।
মন্ত্রী আরও জানান, দেশের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় গ্রামীণ খেলাধুলা পুনরুজ্জীবনে নানা উদ্যোগ নিচ্ছে সরকার।

























