রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ নিহত হওয়ার পর ক্যাম্প এলাকায় থমথমে পরিস্থিতি
- আপডেট সময় : ১২:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের অন্যতম শীর্ষ নেতা মুহিব্বুল্লাহ অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হওয়ার পর ক্যাম্প এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ এর ডি-৮ ব্লকে এই হত্যাকান্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।মুহিবুল্লাহ ‘রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ নামে একটি সংগঠনের চেয়ারম্যান ছিলেন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। স্থানীয়রা জানান, এশার নামাজের পর তার অফিসে অজ্ঞাতনামা বন্দুকধারীরা তাকে ৫টি গুলি করে। তিনটি গুলি তার বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহিবুল্লাহর মরদেহ এখন মর্গে রাখা আছে। ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’- এর প্রধান পাঁচ রোহিঙ্গা নেতার মধ্যে অন্যতম ছিলেন মুহিবুল্লাহ।


























