০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

রংপুরে নিহত পরিবারের ৪ জনের মুখ ঝলসানো, মিলেছে দাহ্য পদার্থের নমুনা

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:৪৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। নিহত চারজনের মুখমণ্ডল ঝলসানো ছিল এবং সেখানে দাহ্য পদার্থের উপস্থিতি পেয়েছে পুলিশ। এ ঘটনায় মুখমণ্ডল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক বিভাগে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৩) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর দাসপাড়া (মাছুয়াপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রোববার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে দাহের জন্য দখিগঞ্জ শ্মশানে নেওয়া হলে স্বজনেরা চারজনের মুখমণ্ডল ঝলসানো দেখতে পান।

নিহত প্রীতিলতার ছোট বোন পূজা চক্রবর্তী বলেন, মরদেহ হস্তান্তরের পর তারা মুখগুলো ঝলসানো অবস্থায় দেখতে পান। এর আগে পুলিশ তাদের মরদেহের কাছে যেতে দেয়নি। তার দাবি, হত্যার আগে বা পরে দাহ্য পদার্থ ছিটিয়ে মুখগুলো ঝলসে দেওয়া হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের জানান, নিহতদের মুখমণ্ডলে দাহ্য পদার্থ পাওয়া গেছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক বিভাগে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রংপুর সিআইডির পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুমিত চৌধুরী বলেন, মরদেহগুলোর মুখমণ্ডল ঝলসানো ছিল। তবে কী ধরনের রাসায়নিক বা দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে, তা পরীক্ষার আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নমুনা পরীক্ষার পর বিষয়টি বিস্তারিত জানা যাবে।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। হত্যার আগে নাকি পরে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল, সেটিও ফরেনসিক পরীক্ষার পর আরও স্পষ্ট হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রংপুরে নিহত পরিবারের ৪ জনের মুখ ঝলসানো, মিলেছে দাহ্য পদার্থের নমুনা

আপডেট সময় : ১২:৪৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬