মোদীর উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দরে এসে পৌঁছেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দরে এসে পৌঁছেছে। চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেয়ার ঘোষণা দেন তিনি।
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করবে। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্স গুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।



























