মেহেরপুরে শূন্য রেখা থেকে ৬ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
মেহেরপুরে শূন্য রেখা থেকে ২৪ ঘণ্টা পর নারী-শিশুসহ ৬ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ভোরে সীমান্তের শূন্য রেখা থেকে তাদেরকে নিয়ে যায় তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন গাংনীর তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার হাবিবুর রহমান।
বিজিবির এই কর্মকর্তা জানান, শুক্রবার রাতে ভারতীয় বিএসএফ সদস্যরা তেঁতুল বাড়িয়া সীমান্ত দিয়ে ৬ জনকে অবৈধভাবে পুশইন করে। সীমান্ত এলাকায় বিজিবি ও গ্রামবাসীরা সতর্ক অবস্থায় থাকার কারণে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়।ভোরে সীমান্ত থাকা ৬ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ।

























