মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেওটখালীতে অঞ্জাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কেওটখালী এলাকার সার্ভিস রোডের মাওয়ামুখী লেন থেকে অঞ্জাতনামা এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা।
সকাল ৬ টার দিকে সড়কের কেওটখালী এলাকা থেকে অঞ্জাতনামা ২৫থেকে ৩০ বছরের পুরুষের মরদেহটি উদ্ধার করে হাসাঁড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের সদস্যরা। শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান সকাল ৫ টা ৫০ মিনিটের সময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারনা করা হচ্ছে কোন যানবাহনের চাকায় পৃষ্ঠ হয়ে তিনি মারা যায়। তবে তাৎক্ষণিক ভাবে নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।

























