ভোলায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৪:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭৭২ বার পড়া হয়েছে
ভোলায় কুপিয়ে একজনকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত আ. রহিম ভুট্টো ওই এলাকার মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে ভুট্টোর প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক বেচাকেনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।























