ভুট্টার সাথে আলু চাষ করে সফলতা পেয়েছে পঞ্চগড়ের চাষীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২১৪২ বার পড়া হয়েছে
একই জমিতে ভুট্টার সাথে আলু চাষ করে সফলতা পেয়েছে পঞ্চগড়ের চাষীরা। অথচ এতে গুনতে হয়নি বাড়তি অংক। বরং বাম্পার ফলনে চাষীর মুখে সোনালি হাসি। নতুন এই চাষ পাল্টে দিয়েছে পুরনো চিত্র, দাবি কৃষি অধিদপ্তরের।
পঞ্চগড়। উত্তরের এ জেলায় নতুন আশার আলো। বহুমুখী ফসল চাষে ঝুঁকছেন কৃষকরা। ভুট্টাক্ষেতেই ফলছে আলু। একইভাবে শাক, পাট ও মিষ্টি কুমড়াও চাষ করছেন তারা।
বাড়তি লাভের স্বপ্নও পূরণ হচ্ছে চাষীদের।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের এলএসটিডি প্রকল্পের অধীনে এবারই প্রথম জেলায় চালু হয় বহুমুখী এই চাষ পদ্ধতি ।
বাড়তি ফসল বিদেশে রপ্তানির সুযোগও তৈরি হয়েছে।
এই চাষের ধারা আগামীতেও ছড়িয়ে দেয়ার পরিকল্পনা কর্তৃপক্ষের।
কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে এ ধরণের চাষাবাদ, মনে করছেন সংশ্লিষ্টরা।


























