ব্রাহ্মণবাড়িয়ায় সালিশে বৈঠকে বিরোধের জেরে বিএনপি নেতা নিহত
- আপডেট সময় : ০৮:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সালিশে বৈঠকে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম নামে এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সহসভাপতি পদপ্রার্থী ছিলেন। স্থানীয় লোকজন ও নিহতের পরিবার জানান, জাহাঙ্গীর আলমের ভাতিজির পারিবারিক কলহ মেটাতে এলাকায় এক সালিশ বৈঠক বসে। বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে স্বামীর বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মেয়ে পক্ষের লোকজনে ওপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীরসহ ৫-৬জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।

























