ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের ৩৮ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ২০৮৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া সদরে কালিসীমা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাতে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আসলাম হোসাইন জানান, গ্রেফতারকৃতদের ১৫১ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়াও তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন এবং উভয় পক্ষ থেকে মামলা এলে সেগুলো গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পূর্ব বিরোধের জেরে জেলা পরিষদ সদস্য বাবুল মিয়ার পক্ষ ও আরজু মেম্বারের পক্ষের মধ্যে সোমবার দুপুরে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০জন আহতসহ বেশকিছু বাড়িঘর ভাংচুর করা হয়।



























