আন্দোলনের নামে বিএনপি আবারও ক্ষতির চেষ্টা করলে শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ২০৫৪ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে বিএনপি আবারও মানুষের ক্ষতির চেষ্টা করলে শাস্তি নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আখাউড়া-লাকসামে ৭২ কিলোমিটার ডুয়েল গেজ লাইন রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করে একথা বলেন তিনি।
গণভবন থেকে ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করে তিনি বলেছেন, হত্যা, ক্যু ও ষড়যন্ত্র করে ক্ষমতা গ্রহণকারীরা দেশের অগ্রযাত্রাকে সবসময় ব্যাহত করেছে। সরকার প্রধান বলেন, ক্ষমতায় আসার পর অলাভজনক বলে বিশ্বব্যাংকের পরামর্শে রেলপথ বন্ধ করার উদ্যোগ নিয়েছিল বিএনপি। এই প্রকল্প উদ্বোধনের ফলে রেলপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত আরও সুবিধাজনক হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির দুঃশাসন, লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা, অর্থ পাচারসহ বিভিন্ন অপকর্মের কারণে ২০০৮ সালে নির্বাচনে তাদের ভোট দেয়নি জনগণ। তিনি আরও বলেন, বিএনপি ভোট পায়নি বলে দেশের মানুষকে নির্বাচনের আগে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল।

























