বাংলাদেশী কর্মী নিয়োগ এবং অবৈধ কর্মীদের বৈধতা দেওয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৫৮১ বার পড়া হয়েছে
নতুন করে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগ এবং সে দেশে অবস্থানরত অবৈধ কর্মীদের বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সাথে তিনি জানান, চীনের সঙ্গেও সম্পর্ক এখন সর্বোচ্চ অংশীদারিত্বের পর্যায়ে পৌঁছেছে। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এসব কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যা সমাধান ও আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে পূর্ণ সমর্থন দেবে মালয়েশিয়া।
এদিকে চীন সফর নিয়ে মন্ত্রী বলেন, বহুল আলোচিত তিস্তা প্রকল্পে সর্বোচ্চ সহায়তা করবে বেইজিং এবং দ্রুতই এর সম্ভাব্যতা যাচাই শেষ করা হবে। তিনি আরও বলেন, চীনের প্রস্তাবিত করিডোর নিয়ে সরকার বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। পরিবহন খরচ কমানোর উদ্দেশ্যে এটি খতিয়ে দেখা হলেও ঢাকা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বেইজিং খুব সীমিত সংখ্যক দেশের সঙ্গে এই স্তরের অংশীদারিত্ব বজায় রাখে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, এই সিদ্ধান্ত দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব এবং পারস্পরিক আস্থার বহিঃপ্রকাশ।





















