০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশের ইতিবাচক পরিবর্তন আনতে পারে: ঢাকা জেলা প্রশাসক

এস. এ টিভি
  • আপডেট সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ১৫৫৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে একটি দেশকে পরিবর্তন করতে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, পেশাগত দায়িত্ববোধ এবং সমাজ পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। ফরিদা খানম বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের এসব প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এবং সমস্যা সমাধানের পথ সুগম করে।

সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতার ওপর জোর দিয়ে তিনি বলেন, কোনো ঘটনা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ না করে সংবাদ প্রকাশ করা উচিত নয়। সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের জন্য সাংবাদিকদের জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। এক্ষেত্রে নিরপেক্ষতা, সততা ও পেশাগত নৈতিকতার বিষয়গুলো অত্যন্ত জরুরি।

বর্তমান সময়ের ডিজিটাল মাধ্যম ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিস্তারের প্রসঙ্গ টেনে ডিসি ফরিদা খানম বলেন, প্রযুক্তির ব্যবহারে এখন দ্রুততম সময়ে সংবাদ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্যের সত্যতা যাচাইয়ের গুরুত্ব আরও বেড়েছে। দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা বাড়লে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা সুদৃঢ় হবে, যা দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাইম, সহসভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মেজবাহ, সাংগঠনিক সম্পাদক মিলন, প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন এবং দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সফিউর রহমান শফিক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রলয় পত্রিকার প্রধান সম্পাদক লায়ন মির্জা সবেদ আলি রাজা সহ প্রমূখ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশের ইতিবাচক পরিবর্তন আনতে পারে: ঢাকা জেলা প্রশাসক

আপডেট সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬