বর্তমান সরকারকে ব্যর্থ দাবি করে, তাদের ক্ষমতাচ্যুত করতে জাতীয় ঐক্য তৈরীর আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৭২৪ বার পড়া হয়েছে
বর্তমান সরকারকে ব্যর্থ দাবি করে, তাদের ক্ষমতাচ্যুত করতে জাতীয় ঐক্য তৈরীর আহ্বান জানিয়েছেন বিএনপির মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে রাজধানীর একটি হোটেলে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাবের আলোচনা সভায় এসব বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার নিজ দেশের সমস্যা নিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনা করার ক্ষমতা রাখে না। কারন সরকার টিকে থাকতে ভারতের উপর নির্ভরশীল। এ সময় জাতীয় সমস্যা সমাধানে নতুন নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।


























