বরিশালে তরমুজের ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক
- আপডেট সময় : ০৪:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২০৫২ বার পড়া হয়েছে
বরিশালে পাইকারী তরমুজের বাজারে ধস নেমেছে। মৌসুমের মাঝামাঝি সময়ে ব্যাপক ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে চরম হতাশায় রয়েছেন কৃষক ও মৌসুমী ব্যবসায়ীরা। বরিশাল থেকে মুজিব ফয়সালের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন।
বরিশাল নগরীর পোর্ট রোড পাইকারি মোকামে তরমুজের মজুত। অথচ নেই ক্রেতা। ভোলা, পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন চরাঞ্চল থেকে আসছে হাজার হাজার তরমুজ।
কিন্তু চাহিদার তুলনায় ক্রেতা না থাকায় ভালো দাম পাচ্ছেন না বিক্রেতারা। ফলে বাজারে তৈরি হয়েছে স্থবিরতা। কৃষকদের অভিযোগ, ফলন ভালো হলেও গুনতে হচ্ছে লোকসান। উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা।
প্রতিবার তরমুজের বাজার ভালো থাকলেও এবার ভিন্ন চিত্র।
ন্যায্য মূল্য নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগ এর।
বরিশালে এবছর তরমুজের আবাদ হয়েছে ২৭৭৫ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় প্রায় ১৪০০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে।
























