০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

প্রতি ইউনিয়নে একজন, উপজেলায় চার পশুচিকিৎসক নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৬৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে এবং প্রতিটি উপজেলায় চারজন করে পশুচিকিৎসক বা ভেটেরিনারি সার্জন নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের উত্থাপিত নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

দ্রুত নিয়োগের প্রক্রিয়া চলছে

সংসদে কামরুল হাসান উপজেলা পশু হাসপাতালকে জরুরি সেবা হিসেবে ঘোষণা, উপজেলা পর্যায়ে ন্যূনতম চারটি ভেটেরিনারি সার্জন পদ সৃষ্টি এবং প্রতিটি ইউনিয়নে একজন করে ভেটেরিনারিয়ান নিয়োগের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এসব বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় পশুর রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কার্যক্রম চলছে। জরুরি সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ মোবাইল ক্লিনিকের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জনবল নিয়োগের বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইউনিয়ন পর্যায়ে ভেটেরিনারি ক্লিনিকের দাবি

সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, অর্গানোগ্রামসহ বিভিন্ন জটিলতার কারণে অনেক সময় নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দেয়। তিনি গ্রামবাংলার প্রতিটি ইউনিয়নে একটি করে ভেটেরিনারি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে কি না, তা জানতে চান।

এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, গত কোরবানির ঈদে প্রান্তিক খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। পশুর স্বাস্থ্য সুরক্ষায় হাটগুলোতে ভেটেরিনারি সার্জনদের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

উপজেলা পর্যায়ে চারজন করে নিয়োগ

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, প্রতিটি ইউনিয়নে একজন করে পশুচিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। একইভাবে উপজেলা ভিত্তিতে চারজন করে ভেটেরিনারি সার্জন নিয়োগের প্রক্রিয়াও দ্রুত এগিয়ে চলছে।

তিনি জানান, নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় পশুচিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রতি ইউনিয়নে একজন, উপজেলায় চার পশুচিকিৎসক নিয়োগ দেবে সরকার

আপডেট সময় : ১১:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬