০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

পাকিস্তানের ব্যাটিং নিয়ে মাইকেল ভনের কটাক্ষ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত রয়েছে। লিডসে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর লর্ডসে দ্বিতীয় টেস্টেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হওয়ার পর দলটির ব্যাটিং নিয়ে তীব্র কটাক্ষ করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।

বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ অনুষ্ঠানে ভন বলেন, পাকিস্তানের বর্তমান ব্যাটিং লাইনআপের বিপক্ষে বোলিং করা ইংল্যান্ডের বোলারদের জন্য খুবই সহজ হয়ে গেছে। তার মতে, প্রতিপক্ষের ব্যাটারদের কাছ থেকে বড় কোনো হুমকি না থাকায় ইংলিশ বোলাররা বরং নিয়মিত উইকেট পাওয়ার আশায় মাঠে নামছেন।

ভনের ভাষায়, পাকিস্তানের ব্যাটিং লাইনআপ এমন পর্যায়ে রয়েছে যে বোলাররা জানেন, এখানে নিজেদের পরিসংখ্যান ভালো করার যথেষ্ট সুযোগ আছে। কোনো ব্যাটারই ইংল্যান্ডের বোলারদের জন্য বড় ধরনের বিপদ তৈরি করতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান মাত্র ৩৭.২ ওভার ব্যাট করে ১১০ রানে গুটিয়ে যায়। এই প্রসঙ্গ তুলে ভন বলেন, ইংল্যান্ডের বোলাররা বুঝতে পারছেন পাকিস্তান বড় স্কোর করার অবস্থায় নেই। তাই অল্প ওভারের মধ্যেই নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন তারা।

পাকিস্তানের ব্যাটিংয়ের মান নিয়ে আরও কড়া মন্তব্য করে ভন বলেন, এটি দেখে টেস্ট ম্যাচের ব্যাটিং লাইনআপ মনে হচ্ছে না। বরং ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্তরের দলের সঙ্গে তুলনা করা যায়।

তবে ইংল্যান্ডের বোলিংয়ের প্রশংসা করেছেন ভন। তার মতে, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধেও ইংলিশ বোলাররা বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারবেন।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে পাকিস্তান। তাদের পয়েন্ট শতাংশ মাত্র ১৯।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তানের ব্যাটিং নিয়ে মাইকেল ভনের কটাক্ষ

আপডেট সময় : ১২:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬