পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পথে বিজেপি
- আপডেট সময় : ০৭:১৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয়ের পথে রয়েছে বিজেপি। বিকেল ৫টা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে প্রায় ২শ’ আসনে। আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮৫ আসনে এগিয়ে থাকলেও বড় পরাজয়ের মুখে রয়েছে।
২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, রাজ্যটিতে বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে। রাজ্য বিজেপির নেতা–কর্মীরা এরই মধ্যে বিজয় উদযাপন করছেন। জয়ের পথে থাকা বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে আলোচনাও শুরু হয়ে গেছে। সম্ভাব্য কয়েকজনের নাম উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। তাঁরা হলেন বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক এমপি স্বপন দাশগুপ্ত।
























