পরীমণির বাসা থেকে জব্দ করা ১৬টি আলামত ফিরিয়ে দেয়ার নির্দেশ আদালতের
- আপডেট সময় : ০৭:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
চিত্রনায়িকা পরীমণির বাসা থেকে গাড়ি, মোবাইল ফোন, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার, তদন্ত কর্মকর্তাকে এ নির্দেশ দেন।
২৬ সেপ্টেম্বর আদালতে দুই জব্দ তালিকার মোট ১৬টি আলামত পরীমণিকে ফেরত দেয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। পরীমনিকে জব্দ করা আলামত ফেরত দেয়া হলে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না বলে উল্লেখ করা হয়। এর আগে গত ১৫ সেপ্টেম্বর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী পরীমণির ব্যবহৃত সাদা রঙের গাড়ি, মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য জব্দ করা আলামত ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই এবং অন্যান্য আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এদিকে, আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি।



























