পদ্মায় নৌকাডুবির ঘটনায় আরও ১৮ জনকে জীবিত উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৩৮জনকে উদ্ধার করা হলো। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রাতে এই ১৮ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে অনেকে সাঁতরে এবং ভাসতে ভাসতে পাড়ে আসেন। এর আগে আরও ২০ জনকে উদ্ধার করা হয়েছে। সকাল থেকে উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার কাজ করছে। ভারতীয় সীমান্ত পর্যন্ত নিখোঁজদের খোঁজা হচ্ছে। গতকাল দশরশিয়া ঘাটে যাওয়ার পথে মাঝ নদীতে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ খুঁজে পাওয়া গেছে।

























