নেত্রকোণায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত সাগর গ্রেফতার
- আপডেট সময় : ০৬:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
নেত্রকোণার মদনে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী সাগরকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে রেব।
দুপুরে সংবাদ সম্মেলনে ময়মনসিংহ রেব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান জানান, ২০২৫ সালের ২ অক্টোবর মাদ্রাসা ছুটি শেষে শিশুটিকে ঝাড়ু দিতে বলেন শিক্ষক সাগর। এসময় একটি কক্ষে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন সাগর। ভয়ে পরিবারের কাউকে বিষয়টি না জানালে সাত মাস পর শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে শিশুটির মা। পরে ১৮ এপ্রিল মদনের একটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় শিশুটি ৭ মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক জিজ্ঞাসাবাদে শিশুটি সেদিনের ঘটনা বললে মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে রেব তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের গৌরীপুরের সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেফতার করে।


























