নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ক্যানেল থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৬১৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানেলে গোসল করতে নেমে পানিতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহতরা হল, মনির ও শুভ। পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় ডিএনডি ক্যানেলে গোসল করতে নামে দুই কিশোর।একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি। আজ সকাল ৬টাশ স্থানীয়রা ক্যানেলের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবরদেয়। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


























